ভুয়ো কল সেন্টারের চালানোর অভিযোগে গ্রেফতার ৮ - The News Lion

ভুয়ো কল সেন্টারের চালানোর অভিযোগে গ্রেফতার ৮

 


দি নিউজ লায়ন;  করোনা কালে একের পর এক উঠে আসছে প্রতারণার অভিযোগ। এবারে প্রতারণার অভিযোগ উঠল  কল সেন্টারের নামে। নামী সংস্থা থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ ওঠে ভুয়ো কল সেন্টারের নামে।আর এই ভুয়ো কল সেন্টারে অভিযান চালিয়ে সিআইডির হাতে গ্রেপ্তার ৮। উদ্ধার করা হয়েছে ৪০ টি মোবাইল ফোন ও প্রচুর নথি।


 কলকাতা পুলিশের গোয়ান্দাদের কাছে আগাম খবর ছিল। সেইমতো গোয়েন্দারা হানা দেয় তিলজলার চৌবাগা এলাকার একটি ফ্ল্যাটে। ওই ফ্ল্যাটেই চলছিল ভুয়ো কল সেন্টার। কল সেন্টারের নাম করে মানুষকে প্রতারণা করার জাল তৈরি হচ্ছিল। কলকাতা পুলিশের গোয়েন্দা বাহিনীর আধিকারিকরা তিলজলার চৌবাগা এলাকার ওই ফ্ল্যাটে ঢুকে দেখতে পান ৮ জন ভুয়ো কল সেন্টার চালাচ্ছেন।


 মানুষকে প্রতারণা করার ছক কষছেন। তারপরেই তাদেরকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। এর পাশাপাশি রাজারহাটের বহুতলেও ভুয়ো কল সেন্টারে হদিশ পায় পুলিশ। সেখানেও তল্লাশি চালায় পুলিশ। রাজারহাটের ভুয়ো কল সেন্টারটি চালাতেন বাপ্পা কোলে নামে একজন যুবক ও তার কয়েকজন সঙ্গী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.